বিক্রি করতে হাটে নেওয়ার সময় গরুর শিংয়ের গুঁতায় মানিকগঞ্জের হরিরামপুরে একজনের মৃত্যুর হয়েছে। আজ শনিবার (১৫ জুন) সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন। নিহত জিবন খাঁ (৪৫) পেশায় একজন কৃষক। তার পরিবারে এক ছেলে, তিন মেয়ে ও স্ত্রী আছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিক্রি করার জন্য জয়পাড়া হাটে যাওয়ার পথে হাতিঘাটা থেকে গরু উত্তেজিত হয়ে তাকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। গরুর গুঁতায় ঘাড়ের রগে আঘাত পেয়ে তার মৃত্যু হয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
৫ পুলিশ সদস্য বরখাস্তের বিষয়ে যা বললেন আইজিপি