আর্জেন্টিনার কোপা স্কোয়াডে টিকে গেলেন গারনাচো-কার্বোনি

আপডেট : ১৫ জুন ২০২৪, ১০:১৪ পিএম

মে মাসের ২০ তারিখে কোপা আমেরিকার জন্য ২৯ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। দুটি প্রীতি ম্যাচ শেষে সেই দল থেকে তিনজনকে বাদ দিয়ে স্কোয়াড চূড়ান্ত করলেন কোচ নিওনেল স্কালোনি।

প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন লিও বালের্দি, ভ্যালেন্তিন বার্কো ও আনহেল কোরেয়া। কোপার টিকিট পেয়েছেন ভ্যালেন্তিন কার্বোনি ও আলেহান্দ্রো গারনাচো।

কোপার আগে খেলোয়াড়দের পারফরম্যান্স ও ফিটনেস দেখতে দুই প্রীতি ম্যাচে নজর রেখেছিলেন স্কালোনি। গত সোমবার ইকুয়েডর এবং আজ (শুক্রবার) কোপার আগে শেষ প্রীতি ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা।

আগামী ২০ জুন শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে হবে কোপা আমেরিকার এবারের আসর।

আর্জেন্টিনার কোপা আমেরিকা দল 

গোলকিপার : এমি মার্তিনেজ, ফ্রাঙ্কো আরমানি, রুলি।

ডিফেন্ডার : মন্তিয়েল, মোলিনা, রোমেরো, পাজ্জেলা, লুকাস মার্তিনেজ, ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, তাগলিয়াফিকো, মার্কাস আকুনা।

মিডফিল্ডার : গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, ম্যাক অ্যালিস্টার, ডি পল, পালাসিওস, এনজো ফার্নান্দেজ, লো সেলসো।

ফরোয়ার্ড : ডি মারিয়া, লিওনেল মেসি, ভ্যালেন্তিন কার্বোনি, লাউতারো মার্তিনেজ, আলেহান্দ্রো গারনাচো, নিকো গঞ্জালেস, জুলিয়ান আলভারেজ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত