উত্তর সিটির ৩৪টি ওয়ার্ড ও দক্ষিণ সিটির ১৬টি ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ সিটির পক্ষ থেকে সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটি পর্যন্ত সিটি করপোরেশনের ৩৪টি ওয়ার্ডের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
উত্তর সিটি করপোরেশনের শতভাগ বর্জ্য অপসারণ হওয়া ওয়ার্ডগুলো হলো- ১, ৫, ৭, ৯, ১০, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২৫, ২৭, ২৮, ৩০-৩২, ৩৫-৩৭, ৩৯, ৪৩, ৪৫, ৪৮, ৪৯, ৫২, ৫৪, ৫৬, ৫৭, ৬৯, ৭০-৭৩, ৭৫ নম্বর ওয়ার্ড।
দক্ষিণ সিটি জানিয়েছে, বিকেল পাঁচটার মধ্যে সিটি করপোরেশনের ১৬টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
ডিএনসিসির শতভাগ বর্জ্য অপসারণ হওয়া ওয়ার্ডগুলো হলো- ৩, ৭, ১৫, ১৮, ১৯, ২০, ২৯, ৩১, ৩২, ৩৩, ৩৯, ৪৬, ৪৭, ৪৮, ৫১, এবং ৫৪।
কোরবানির বর্জ্য অপসারণে অভিযোগ জানান এই নম্বরে
ঈদের নামাজ শেষে ঘুরতে বেরিয়ে লাশ হলেন চাচা-ভাতিজা
নিম্ন মধ্যবিত্তরা কি গোশত পেয়েছে