রাজবাড়ীর বালিয়াকান্দিতে কোরবানির মাংস গলায় আটকে ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৭ জুন) বিকাল ৪টার দিকে বালিয়াকান্দি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
মৃত ইমরান বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া আবুল কাসেমের ছেলে ও নারুয়া বাজারের ব্যবসায়ী।
স্থানীয় বাসিন্দা রিপন হোসেন বলেন, কোরবানির মাংস খাওয়ার সময় ইমরানের গলায় আটকে যায়। তাকে দ্রুত বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এসআই মো. নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
উত্তর সিটির ৩৪, দক্ষিণের ১৬ ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ
পানিবন্দি সিলেটবাসীর ঈদ আনন্দ ফিকে
নিম্ন মধ্যবিত্তরা কি গোশত পেয়েছে