পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

আপডেট : ১৮ জুন ২০২৪, ০৫:২১ পিএম

মাদারীপুরের রাজৈরে পুকুরের গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে স্বপ্না নামে ৪ বছরের আরও এক কন্যা শিশু আহত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলার আমগ্রাম ইউনিয়নের লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু অংকন একই গ্রামের হরিচাদ তালুকদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের লোকজনকে না জানিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় দুই শিশু স্বপ্না ও অংকন। এ সময় দুজনকেই ডুবন্ত অবস্থায় দেখতে পায় অন্য এক শিশু। পরে পরিবারের লোকজনকে জানালে তাদের পানি থেকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক অংকনকে মৃত্যু ঘোষণা করেন এবং স্বপ্নাকে গুরুতর আহত অবস্থায় ভর্তি রাখা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার আসাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত