ফুটবল খেলতে গেল বন্ধুরা, পুকুরে মিলল দুজনের লাশ

আপডেট : ২৯ জুন ২০২৪, ১১:২৮ পিএম

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফুটবল খেলার পর গোসল করতে নেমে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার বদলপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা মাহমুদপুর গ্রামের গোবিন্দ দাসের ছেলে প্রলয় দাস (৭) এবং একই গ্রামের রুবেল দাসের ছেলে সূর্য দাস (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে প্রলয় ও সূর্য দাস অন্যান্য শিশুদের সাথে মাহমুদপুর মাঠে ফুটবল খেলা শেষে মাঠের পাশে পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে প্রলয় ও সূর্য পুকুরের সিঁড়ি থেকে পা পিছলে পুকুরের পানিতে তলিয়ে যায়। এ সময় সাথে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয়রা পুকুর থেকে প্রলয় ও সূর্যকে উদ্ধার করে তাদের পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুদের পরিবার থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়ার জন্য আবেদন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত