মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল তরুণ-তরুণীর

আপডেট : ১৮ জুন ২০২৪, ০৭:৫৫ পিএম

ঈদের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তরুণ-তরুণী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে তাদের মৃত্যু হয়।

আজ মঙ্গলবার (১৮ জুন) বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক।

নিহতদের মধ্যে একজন হলেন জামালপুর জেলার অন্তর নামে এক যুবক। তবে তার সঙ্গে থাকা নিহত তরুণীর পরিচয় এখনও জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস এম সৌরভ হোসেন জানান, বিকেল সোয়া তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মোটরসাইকেলটিকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও এক নারী আরোহী ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত