আমেরিকা থেকে ফিরে খসরু বললেন, বিএনপি প্রস্তুত

আপডেট : ২১ জুন ২০২৪, ০৯:৫৮ পিএম

সরকার পরিবর্তনে বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সব মানুষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে, মানুষের মৌলিক সমস্যা সমাধান না করে দেশে দেশে ঘুরে চুক্তি করে দেশের লাভ হবে না। দেশের সবগুলো খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে।

প্রায় দুই মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিমানবন্দর থেকে বাসার উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমীর খসরু বলেন, দলের রদবদলের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দল ও দেশের মানুষ সরকারের পরিবর্তনের জন্য প্রস্তুত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত