টাঙ্গাইলে শহরের সাবালিয়া পাঞ্জাপাড়ায় বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে। পরে সাপকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। শনিবার (২২ জুন) সকালে টাঙ্গাইল জজ কোর্টের সাবেক জিপি অ্যাডভোকেট আব্দুর রশিদের বাসার গেটে পাওয়া যায় এ সাপটি।
এদিকে পুরো জেলা জুড়ে চলছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ আতঙ্ক। অনেকে উপজেলার বিভিন্নস্থানে সাপটি দেখা গিয়েছে বলে ফেসবুকে পোস্ট দিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন।
অ্যাডভোকেট আব্দুর রশিদ জানান, শহরে শনিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আমি বাসার নিচে চেম্বারে বসে কাজ করছিলাম। বৃষ্টির মধ্যে বেলা সাড়ে ১১টায় আমার বাসার এক ভাড়াটিয়া বাইরে যাওয়ার সময় দেখেন একটি রাসেলস ভাইপার সাপ গেট পেরিয়ে বাসার ভেতরে প্রবেশ করছে। তখন তিনি ডাকাডাকি করলে আমার চেম্বারের লোকজন গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে সাপটি মেরে ফেলি। এরপর থেকে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, এই সাপ যেহেতু একসাথে ৫০ থেকে ৬০টি বাচ্চা দেয়। সেহেতু বাসার আশেপাশে আরো সাপ থাকতে পারে। আমাদের এই মহল্লায় সাপ নিধনে দ্রুত অভিযান চালানো জরুরি।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, রাসেলস ভাইপার সাপে আতঙ্কিত না হয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। সাপে কাটা রোগীদের জন্য প্রত্যেক উপজেলায় ১০টি করে অ্যান্টিভেনম ডোজ এবং জেলায় ১০০ টি ডোজ সংরক্ষিত আছে। প্রয়োজনে এর পরিমাণ আরো বাড়ানো হবে। আমরা সতর্ক অবস্থানে আছি।
রাত ১০টা-ভোর ৬টা পর্যন্ত মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় রাখার প্রস্তাব
সন্তানকে কচুরিপানায় ফেলে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা