ক্যারিয়ারের বেশ সুসময় পার করছেন তৌসিফ মাহবুব। নিজেকে প্রতিনিয়তই ভাঙছেন, হাজির হচ্ছেন নতুন নতুন চরিত্রে। অন্যান্য সময়ে বহু সংখ্যক নাটক নিয়ে ঈদে উৎসবে হাজির হতেন জনপ্রিয় এ অভিনেতা। তবে সাম্প্রতিক সময়ে এসে সংখ্যার চেয়ে মানের দিকেই জোর দিয়েছেন। এবার ঈদেও খুব বেশি নাটকে দেখা যায়নি তাকে, চারটির মতো নাটক রিলিজ হয়েছে তার। নাটকগুলো থেকে ইতিবাচক সাড়া পেলেও মনে আক্ষেপ রয়েছে তার। জানালেন, যে কাজটির জন্য অপেক্ষা করেছিলেন এতদিন সেই প্রিয় কাজটিই এখনো প্রচারে আসেনি। বললেন, সহকর্মীদের অনেকেই বলছেন এবার ঈদটা নাকি আমার, ভালো ভালো কাজ করেছি। এর মধ্যে চারটি নাটক রিলিজ হয়েছে, সেগুলো থেকে দর্শক, সহকর্মীদের ইতিবাচক মন্তব্য পাচ্ছি। এর মধ্যে ‘চাঁদের হাঁট’ নাটকটি ট্রেন্ডিংয়ে শীর্ষে। এটা খুবই আনন্দের। কিন্তু আমার প্রিয় কাজটাই এখনো রিলিজ পাচ্ছে না। কেন পাচ্ছে না জানি না। নাটকটির নাম ‘রূপকথা’। কাজটির শুটিং শেষ করেছি অনেক দিন আগে। ঈদে আসবে আসবে করেও এখনো সেটার কোনো আপডেট জানি না। এর জন্য খানিক মন খারাপ। এটাকে আক্ষেপও বলতে পারেন। তৌসিফ মাহবুব আরও বললেন, ‘এই কাজটি নিয়ে আমার অনেক বেশি প্রত্যাশা। অনেক সময় আমরা ঈদের আগের দিন পর্যন্ত চাপ নিয়ে শুটিং শেষ করি, কিন্তু দিন শেষে গিয়ে কাজটাই রিলিজ পায় না বা যথাযথ সময়ে পায় না। দর্শকরা অপেক্ষায় থাকেন এবং না আসাতে হতাশ হয়ে মন খারাপ করেন।’
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০