শাহরুখ খান মানেই প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়। সহশিল্পীরা বিভিন্ন সময়েই তাকে প্রশংসায় ভাসান। অভিনয়ের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে কথা বলেছেন শাহরুখের সহ-অভিনেতারা। বলিউড বাদশার শরীর থেকে নাকি সব সময় সুগন্ধ বেরোয়। নানা ধরনের সুগন্ধীর বিষয়ে তিনি নাকি খুব শৌখিন।
নিজেও বেশ কিছু সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন তিনি সুগন্ধ খুব পছন্দ করেন। কিন্তু বর্ষীয়ান অভিনেত্রী ফরিদা জালাল এক সাক্ষাৎকারে শাহরুখের একটি অজানা অভ্যাসের কথা ফাঁস করেছিলেন। গোটা সপ্তাহ কাজ ও ব্যস্ততায় কাটে শাহরুখের। কিন্তু রবিবার মানেই তার কাছে অলস দিন। তাই রবিবার গোসল পর্যন্ত করেন না শাহরুখ।
শাহরুখ নিজেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রবিবার পুরো দিনটাই অবসরে কাটে তার। এদিন দেরিতে ঘুম থেকে ওঠেন তিনি, কারণ আগের রাতে দেরিতে ঘুমাতে যান। গৌরী বকুনি দিয়ে ঘুম থেকে তোলেন তাকে।
তিনি বলেছিলেন, “গৌরী যখন বকুনি দেওয়া থামায়, আমি তখন ঢুলুঢুলু চোখে ওর দিকে তাকাই আর বলি ও কত সুন্দর!”
ঘুম থেকে ওঠার পরও সারা দিন শুয়ে বসেই কাটে তার। কখনও নরম পানীয় ও আলু ভাজা খেতে খেতে ছবি দেখেন। সময় পেলে নিজের পোষ্য সারমেয়কে গোসল করান। কিন্তু এসবের মধ্যে তার আর গোসল করা হয় না।
শাহরুখ জানিয়েছিলেন, গৌরী নাকি নিজেও বোঝেন, এই দিনটা খুব ক্লান্তিতে কাটে তার। তিনিও জানেন, এই দিনটি বাদশার ঘোষিত ছুটির দিন।
সোনাক্ষীর বিয়ে আজ