মিষ্টি জিলাপিতে মিমির ‘দুষ্টু’ কামড় 

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৪:২৯ পিএম

বাইরের দিকটা শক্ত, ভিতরটা নরম। তা সে যতই প্যাঁচ থাক, জিলাপি হাতের কাছে পেলে তা আর ছাড়ার পাত্রী নন মিমি চক্রবর্তী। তাই তো হাতের কাছে জিলাপি পেয়েই দিলেন ‘দুষ্টু’ কামড়। আর এভাবেই নায়িকা মাতলেন ‘দুষ্টু কোকিল’ গানের সেলিব্রেশনে।

ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন মিমি। এই ছবিরই গান ‘দুষ্টু কোকিল’। যা তুমুল ভাইরাল হয়েছে। আকাশ সেনের কথায় ও সুরে গানটি গেয়েছেন কণা। ইতিমধ্যেই তা ৩২ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। ট্রেন্ডিং লিস্টেও জায়গা করে নিয়েছে ‘দুষ্টু কোকিল’।

গানের এই সাফল্যেই উচ্ছ্বসিত মিমি। তাই রবিবার ডায়েট ভুলে মজেছেন মিষ্টি জিলাপিতে। জিলাপি খাওয়ার একাধিক ছবি সোশ্যালে শেয়ার করেছেন অভিনেত্রী। আর ক্যাপশনে পাখির ইমোজি দিয়ে জানিয়েছেন কৃতজ্ঞতা।


প্রসঙ্গত, আগামী ২৮ জুন কলকাতায় মুক্তি পাচ্ছে ‘তুফান’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত