ছাগলকাণ্ডে যখন সারাদেশে হৈ চৈ কাণ্ড; এরই মধ্যেই খোঁজ মিলেছে এক বিলাসী ভেড়ার। যার দাম কল্পনার চেয়েও বেশি। লাদুম জাতের একেকটি ভেড়ার দাম ৭০ হাজার ডলার পর্যন্ত যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২ লাখ টাকা। সংবাদমাধ্যম ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এমন বিলাসী ভেড়ার তথ্য জানানো হয়েছে।
লাদুম প্রজাতির এসব ভেড়া সেনেগালে বেশি পাওয়া যায়। এসব ভেড়ার ওজন প্রায় ৩৯৭ পাউন্ড বা ১৮০ কেজি পর্যন্ত হয়। এ কারণে প্রজাতিটি পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশগুলোর মেষপালকদের কাছে অনেক জনপ্রিয়।
ঝকঝকে সাদা পশম এবং প্যাঁচানো সিংয়ের জন্য লাদুম প্রসিদ্ধ। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের সময় এ প্রজাতির ভেড়া জবাই দেওয়া হয় না। মর্যাদাপূর্ণ পশু পালনের প্রতীক হিসেবে মূলত এটি লালন-পালন করেন সেনেগালের মানুষ। এসব ভেড়ার বিউটি কনটেস্টও (সুন্দরী প্রতিযোগিতা) সেখানে ব্যাপক জনপ্রিয়।
সেনেগালের খুব কম মানুষেরই লাদুম কেনার সক্ষমতা আছে। দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৬০০ ডলারের কম। লাদুম জাতের একেকটি ভেড়ার দাম ৭০ হাজার ডলার পর্যন্ত। দিনের বেশির ভাগ সময়ই একটি লাদুমের কাটে সাজসজ্জা, মালিশ ও বিশেষ পারলারে ভিটামিন খাওয়ার মধ্য দিয়ে।
তবে শুধু বাণিজ্যের জন্যই লাদুম প্রজাতির এসব ভেড়া লালন-পালন করেন সেখানকার লোকজন; বরং এটি আনন্দ পাওয়ারও একটি উৎস। আফ্রিকা মহাদেশের সব দেশ থেকেই এ প্রজাতির ভেড়ার গ্রাহকরা আসেন তাদের কিনতে।
পাল্টাপাল্টি হামলায় রাশিয়া-ইউক্রেনে ৬ জনের প্রাণহানি