সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) সিন্ডিকেট সদস্য হলেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক। সোমবার (২৪ জুন) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে উপ-সচিব মো. মাহবুব জামিল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
সিন্ডিকেট সদস্যর মনোনয়ন প্রদান করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এবার সুনামগঞ্জের দুজন সংসদ সদস্যকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হলেন সুনামগঞ্জ-৫ আসনের মহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
এদিকে বিগত সময়ে ২৯/০৫/২৪ তারিখে জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে জারিকৃত স্মারক বাতিল করা হয়েছে। অপরদিকে মহিবুর রহমান মানিকের সিন্ডিকেট সদস্য হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মোশাহিদ আলী।
তবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবু নাইম শেখ দেশ রূপান্তরকে জানান, এখনো অফিসিয়ালি চিঠি পাইনি। শুনেছি সিন্ডিকেট সদস্য হিসেবে সুনামগঞ্জের দুজন সংসদ সদস্যকে স্পিকার মনোনয়ন দিয়েছেন। কাগজ হাতে পেলে নিশ্চিত করে বলতে পারব।
প্রেমের বাধা ভেবে প্রেমিকার শিশুসন্তানকে গুমের চেষ্টা
সবাই জানতো তবু বাঁচানো গেল না মেয়েটাকে