পাঠ্যপুস্তকে ত্রুটি কমাতে চেষ্টা করা হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০২:৪১ পিএম

বাংলাদেশের পাঠ্যপুস্তকে ত্রুটি কমাতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ মঙ্গলবার সকালে সুনামগঞ্জের পৌর শহরের সরকারি জুবলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘বাংলাদেশের পাঠ্যপুস্তকে ত্রুটি কমাতে সরকার চেষ্টা করছে, বই হাতে পেলেই বোঝা যাবে কতটুকু ফলপ্রসূ হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে পাঠ্যপুস্তকের ত্রুটি কমাতে সবোর্চ্চ চেষ্টা করছি।’

শৈশবের সৃতিচারণ করে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘একটা সময় পড়াশোনা করার জন্য দুর্গম এলাকা মধ্যনগর থেকে লঞ্চ দিয়ে শহরের এই ঐতিহ্যবাহী জুবলী স্কুলে আমি আসতাম। পড়াশোনার জন্য এই শহরে থেকেছি। আবার যখন স্কুল বন্ধ হত তখন আবার লঞ্চে করে বাড়ি যেতাম। অনেক সময় লঞ্চ বন্ধ থাকলে তখন নৌকায় করে যেতাম। আমার মনে হয়  জুবলী স্কুলসহ দেশের সকল প্রাচীন বিদ্যালয়গুলোকে বিশ্বের দরবারে আমাদের তুলে ধরা উচিত।’
 
এর আগে, বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে বছর শেষ ক্লাস পার্টি কেক কেটে উদযাপন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। পরে শৈশবে কাটানো পুরো বিদ্যালয় প্রাঙ্গণ, বিদ্যালয়ের ছাত্রাবাস ও পুরনো সেই লঞ্চঘাট ঘুরে দেখেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত