নীলফামারীর জলঢাকা তিস্তা নদীর ডানতীর বাধের আলসিয়াপাড়া গ্রামে ৩০টি বাচ্চাসহ মা রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাসেল ভাইপার সাপ ও এর বাচ্চাগুলো মেরে ফেলেন। এরপর মাটি চাপা দেয়।
ওই গ্রামের ভ্যান চালক লাভলু মিয়া (৫০) জানান, আলসিয়াপাড়ার তিস্তা নদীর ডানতীর বাঁধে সোমবার বিকাল ৬টার দিকে ৩০টি বাচ্চাসহ মা বিষধর রাসেল ভাইপার পাওয়া যায়। সাপগুলো বাঁধের একটি গর্ত থেকে বেরিয়ে আসছিল। লোকজন দেখতে পেয়ে চিৎকার দিতে থাকে। এ সময় লাঠি নিয়ে এসে মানুষজন এক ঘণ্টা ধরে ৩০টি সাপকে মেরে মাটিতে পুঁতে দেয়।
কৈমারী ইউনিয়ন পরিষদের ইউপি সচিব রশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মা সাপ ও বাচ্চাগুলোকে না মেরে বস্তায় ভরে রাখার চেষ্টা করি। কিন্তু এলাকাবাসী তার আগেই লাঠি দিয়ে সাপগুলো মেরে ফেলে। বিষয়টি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নিবার্হী কর্মকতার্কে অবগত করা হয়েঝে। তবে বন বিভাগের কর্মকতার্দের জানানো হলেও তারা কেউ এলাকায় আসেননি।
জামিনে মুক্তি পেলেন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া
বিদ্যুৎ বিল বকেয়া, লাইন কাটতে গিয়ে দৌড়ানি খেলেন দুই কর্মচারী