ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের সিইও মোহাম্মদ সেলিম

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৪:০৮ এএম

মোহাম্মদ সেলিম ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানিতে ‘মুখ্য নির্বাহী কর্মকর্তা’ সিইও হিসেবে যোগদান করেছেন। ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সে যোগদানের আগে মোহাম্মদ সেলিম  সাধারণ বীমা করপোরেশনে প্রায় ৩০ বছর চাকরি করেন। তিনি সাধারণ বীমা করপোরেশনে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ফাইন্যান্স, হিসাব, রি-ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ও বিনিয়োগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে মহাব্যবস্থাপক পদ থেকে অবসর গ্রহণ করেন।

দেশের বীমা খাতে প্রায় ৩০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সেলিম, সাধারণ বীমা করপোরেশনে চাকরিকালে অডিট ও কমপ্লায়েন্স বিভাগ, রিয়েল স্টেট বিভাগ, রি-ইন্স্যুরেন্স হিসাব বিভাগ, অবলিখন বিভাগ, হিসাব বিভাগ ও বিনিয়োগ বিভাগের দায়িত্ব পালন করেছেন।  মোহাম্মদ সেলিম নন-লাইফ ইন্স্যুরেন্স ডিপ্লোমা সম্পন্ন করেছেন এবং ইন্স্যুরেন্স বিষয়ে কম্প্রিহেনসিভ কোর্স স¤পন্ন করেছেন।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত