কিছুটা পরিবর্তন এসেছে আগামী ১৯ জুলাই মাঠে গড়াতে যাওয়া নারীদের এশিয়া কাপে। আসরের উদ্বোধনী দিনেই বিকালে নেপাল ও আরব আমিরাতের ম্যাচের পর সন্ধ্যায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান।
আগের প্রকাশিত সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচটি ২১ জুলাই হওয়ার কথা ছিল। আসরের প্রথম দিনে নেপালের বিপক্ষে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের মাঠে নামার কথা ছিল। এই ম্যাচ দুটি নতুন সূচি অনুযায়ী ২১ জুলাই অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি সূচি আগের মতোই থাকছে।
শ্রীলঙ্কার ডাম্বুলায় জুলাইয়ের ১৯ তারিখ শুরু হয়ে ২৮ তারিখ পর্যন্ত এবারের এশিয়া কাপ চলবে। গতবার সাতটি দল অংশ নিলেও এবারের আসরে দলের সংখ্যা আটটি। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ম্যাচগুলো।
বদল এসেছে ফরম্যাটেও। গত আসরে গ্রুপ পর্বে সবগুলো দলই একে অন্যের মুখোমুখি হয়। এবার আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ' তে ভারত, পাকিস্তানের সঙ্গে আছে নেপাল ও আরব আমিরাত। আর গ্রুপ ‘বি' তে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে আছে বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে।
২৬ জুলাই দুটি সেমিফাইনাল এবং ২৮ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে।
নারী এশিয়া কাপ ২০২৪ এর সূচি:১৯ জুলাই: নেপাল বনাম আমিরাত
১৯ জুলাই: ভারত বনাম পাকিস্তান
২০ জুলাই: মালয়েশিয়া বনাম থাইল্যান্ড
২০ জুলাই: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২১ জুলাই: ভারত বনাম আমিরাত
২১ জুলাই: পাকিস্তান বনাম নেপাল
২২ জুলাই: শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া
২২ জুলাই: বাংলাদেশ বনাম থাইল্যান্ড
২৩ জুলাই: পাকিস্তান বনাম আমিরাত
২৩ জুলাই: ভারত বনাম নেপাল
২৪ জুলাই: বাংলাদেশ বনাম মালয়েশিয়া
২৪ জুলাই: শ্রীলঙ্কা বনাম থাইল্যান্ড
২৬ জুলাই: সেমিফাইনাল (১)
২৬ জুলাই: সেমিফাইনাল (২)
২৮ জুলাই: ফাইনাল
