হৃদ্‌যন্ত্রের জটিলতায় ভুগছেন, দোয়া চাইলেন হায়দার হোসেন

আপডেট : ২৬ জুন ২০২৪, ০২:২৬ পিএম

কয়েক বছর ধরেই হৃদ্‌যন্ত্রের জটিলতায় ভুগছেন জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন। সম্প্রতি অসুস্থ হলে কিছুদিন আগে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে ভর্তি হন। তিন দিন চিকিৎসা নিয়ে আজ বুধবার সকাল ১০টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই গায়ক।

তিনি জানান, তার হৃদ্‌যন্ত্রে একটি রিং (করোনারি স্টেন্ট) পরানো হয়েছে। হৃদ্‌রোগ ছাড়াও ডায়াবেটিসে ভুগছেন তিনি।

হায়দার হোসেন বলেন, ‘আমি এখন মেয়ের বাসায় আছি। সুস্থ আছি। সবার কাছে দোয়া চাই।’

এর আগে আরও চারটি রিং পরানো হয়েছে ৬০ বছর বয়সী এই সংগীতশিল্পীকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত