এআইইউবি ও ফিলিস্তিনের শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৩:৫০ পিএম

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ (এআইইউবি) ও বাংলাদেশে অবস্থানরত ফিলিস্তিনের শিক্ষার্থীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার এআইইউবি ক্যাম্পাসের মাঠে এ খেলার আয়োজন করা হয়। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে এআইইউবি এর শিক্ষার্থীরা ফিলিস্তিনের শিক্ষার্থীদের ৫-২ গোলে পরাজিত করে। 

এআইইউবি শিক্ষার্থী ও ফিলিস্তিনের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার জন্য প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি-এর ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন। 

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিতি ছিলেন, এআইইউবি-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম; এআইইউবি-এর ট্রাস্টি বোর্ডের সদস্য মিস শানিয়া মাহিয়া আবেদীন; বাংলাদেশ ফিলিস্তিনের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জিয়াদ এম. এইচ. হামাদ এবং জেনারেল ইউনিয়ন অফ প্যালেস্টাইন স্টুডেন্টস ইন বাংলাদেশের প্রেসিডেন্ট বাদাউই সহ এআইইউবি-এর উচ্চপদস্থ কর্মকর্তারা। বিপুল সংখ্যক এআইইউবি এর শিক্ষার্থী এবং বাংলাদেশে ফিলিস্তিনি শিক্ষার্থীরা উক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করেন। এ সময় উচ্চ শিক্ষা কার্যক্রমে বাংলাদেশ ও ফিলিস্তিনের বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন ইশতিয়াক আবেদীন।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত