ধানমন্ডিতে চলন্ত মাইক্রোবাসের ওপর উল্টে পড়ল ট্রাক

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৪:২২ পিএম

রাজধানীর ধানমন্ডিতে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মাইক্রোবাসের ওপর উল্টে পড়েছে একটি মালবাহী ট্রাক। আজ বুধবার ভোরে ধানমন্ডি মেট্রো শপিং মলের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গাড়ি দুইটি রেকার দিয়ে সরিয়ে নেয় ট্রাফিক রমনা বিভাগ।

এ বিষয়ে ট্রাফিক ধানমন্ডি জোনের সহকারী কমিশনার নব কুমার বিশ্বাস বলেন, স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ওপরে উঠে পড়ে। ট্রাকটি ওভারলোড ছিল। বিষয়টি জানার পর ট্রাফিক রমনার রেকার গাড়ি পাঠানো হয়।

তিনি বলেন, গাড়ি দুইটি সরিয়ে কলাবাগান থানায় পাঠানো হয়েছে। দুই গাড়ির মালিকপক্ষকে থানায় যেতে বলা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত