ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ধানমন্ডির ১০/এ এলাকায় এ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের রাকিবুল হাসান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ এলাকার একটি ভবনে আগুন লাগার খবর পান তারা।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত