জর্জিয়ার ইতিহাস গড়া আর যোগ করা সময়ের রোমাঞ্চকর গোলে তুরস্কের জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ই্উরো ২০২৪ এর গ্রুপ পর্ব। চূড়ান্ত হয়ে গিয়েছে কোন ষোলটি দেশ খেলবে রাউন্ড অফ সিক্সটিনে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এ পর্বে এসেছে জার্মানি, স্পেন, ইংল্যান্ড, অস্ট্রিয়া, রোমানিয়া ও পর্তুগাল। রানার আপ হিসেবে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড, ইতালি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম ও তুরস্ক।
আর তৃতীয় হওয়া ছয়টি দেশের মধ্যে কপাল পুড়েছে ক্রোয়েশিয়া ও হাঙ্গেরির। শেষ ষোলোয় নাম লিখিয়েছে স্লোভেনিয়া, নেদারল্যান্ডস, স্লোভাকিয়া এবং জর্জিয়া। গ্রুপ পর্ব শেষে আপাতত দুদিনের বিরতি। শনিবার থেকে ফের মাঠে গড়াবে উত্তেজনার ইউরো। চুড়ান্ত হয়ে গেছে নকআউটের সূচি।
ইউরোর শেষ ষোলোর সূচি |
||||
তারিখ |
বার |
ম্যাচ |
সময় |
ভেন্যু |
২৯ জুন |
শনিবার |
সুইজারল্যান্ড-ইতালি |
রাত ১০টা |
বার্লিন |
২৯ জুন |
শনিবার |
জার্মানি-ডেনমার্ক |
রাত ১টা |
ডর্টমুন্ড |
৩০ জুন |
রবিবার |
ইংল্যান্ড-স্লোভাকিয়া |
রাত ১০টা |
গেলসেনকির্চেন |
৩০ জুন |
রবিবার |
স্পেন-জর্জিয়া |
রাত ১টা |
কোলন |
১ জুলাই |
সোমবার |
ফ্রান্স-বেলজিয়াম |
রাত ১০টা |
ডুসেলডর্ফ |
১ জুলাই |
সোমবার |
পর্তুগাল-স্লোভেনিয়া |
রাত ১টা |
ফ্র্যাঙ্কফুর্ট |
২ জুলাই |
মঙ্গলবার |
রোমানিয়া-নেদারল্যান্ডস |
রাত ১০টা |
মিউনিখ |
২ জুলাই |
মঙ্গলবার |
অস্ট্রিয়া-তুরস্ক |
রাত ১টা |
লাইপজিগ |
সেরা ষোলোর লড়াই শেষে খেলা কোয়ার্টার ফাইনালে গড়ালেই আরও জমে উঠবে ইউরো। সূচি অনুযায়ী জার্মানি-ডেনমার্ক ম্যাচের বিজয়ী দল কোয়ার্টারে মুখোমুখি হবে স্পেন-জর্জিয়ার বিজয়ীদের সঙ্গে। তার মানে আয়োজক জার্মানি ও তিনবারের চ্যাম্পিয়ন স্পেনের মধ্য থেকে যে কোনো একটি দল বিদায় নেবে সেমিফাইনালের আগেই।
গ্রুপ পর্বে নামের প্রতি সুবিচার করতে না পারলেও আসরের ফেভারিট দল ইংল্যান্ড যদি স্লোভাকিয়াকে হারিয়ে কোয়ার্টারে ওঠে তাহলে তাদের দেখা হতে পারে বর্তমান চ্যাম্পিয়ন ইতালির। শক্তি-সামর্থ্যে এবারও শিরোপার দাবীদার আজ্জুরিরা। তেমনটা হলে এখান থেকেও বাদ পড়তে হবে একটি দলকে।
ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, ক্রিশ্চিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পের মুখোমুখি লড়াই দেখার সুযোগ রয়েছে। তবে দুঃখের বিষয়- সেক্ষেত্রে যেকোনো একজনের ইউরোর সফর সাঙ্গ হবে কোয়ার্টার ফাইনালেই। আর রোমানিয়াকে হারিয়ে যদি কোয়ার্টারে উঠতে পারে নেদারল্যান্ডস, তবে সব ঠিক থাকলে অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে হারের বদলা নেওয়ার দারুণ সুযোগ পাবেন ডাচ ফুটবলাররা।
ইউরোর কোয়ার্টার ফাইনালের সূচি |
|||||
তারিখ |
বার |
প্রতীক |
ম্যাচ |
সময় |
ভেন্যু |
৫ জুলাই |
শুক্রবার |
ক |
জার্মানি/ডেনমার্ক বনাম স্পেন/জর্জিয়া |
রাত ১০টা |
স্টুটগার্ট |
৫ জুলাই |
শুক্রবার |
খ |
ফ্রান্স/বেলজিয়াম বনাম পর্তুগাল/স্লোভেনিয়া |
রাত ১টা |
হ্যামবুর্গ |
৬ জুলাই |
শনিবার |
গ |
ইংল্যান্ড/স্লোভাকিয়া বনাম সুইজারল্যান্ড/ইতালি |
রাত ১০টা |
ডুসেলডর্ফ |
৬ জুলাই |
শনিবার |
ঘ |
রোমানিয়া/নেদারল্যান্ডস বনাম অস্ট্রিয়া/তুরস্ক |
রাত ১টা |
বার্লিন |
ইউরোর সেমি ফাইনালের সূচি |
||||
তারিখ |
বার |
ম্যাচ |
সময় |
ভেন্যু |
১০ জুলাই |
বুধবার |
ক বনাম খ |
রাত ১টা |
মিউনিখ |
১১ জুলাই |
বৃহস্পতিবার |
গ বনাম ঘ |
রাত ১টা |
ডর্টমুন্ড |
ইউরোর ফাইনাল অনুষ্ঠিত হবে বার্লিনে, সোমবার ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায়।
মিনডার গোলকে তুলনা করা হচ্ছে ম্যারাডোনার শতাব্দী সেরা গোলের সঙ্গে
আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোর জার্সি পেয়ে স্বপ্ন পূরণ নতুন ম্যারাডোনার