মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সাংহাই ২০২৪-এ আয়োজিত ‘ফাইভজি অ্যাডভান্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ গোলটেবিল বৈঠকে হুয়াওয়ে ওয়্যারলেস সল্যুশনের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চিফ মার্কেটিং অফিসার এরিক ঝাও নেটওয়ার্কে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহারের পরিকল্পনা তুলে ধরেন। প্রথম পর্যায়ে আগামী ছয় মাসের মধ্যে হাংঝো, গুয়াংঝো, ব্যাংকক, জিনান এবং শেনজেনে ১ হাজার ইঞ্জিনিয়ার ও ১০ হাজার সাইটকে এর আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিন বছরের নিরন্তন প্রচেষ্টার পর টেলিকম খাতে ফাইভজি-এ (অ্যাডভান্স) পরিকল্পনার পর্যায় থেকে বাস্তবে রূপ পেয়েছে। ২০২৪ সালকে বাণিজ্যিকভাবে ফাইভজি’র প্রথম বছর হিসেবে গণ্য করা হচ্ছে। এখন পর্যন্ত নেটওয়ার্ক, ব্যবসা ও ডিভাইস ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফাইভজি-এ উল্লেখযোগ্য সক্ষমতা প্রদর্শন করেছে। বর্তমানে মোবাইল নেটওয়ার্ক জটিল কার্যক্রম ও রক্ষণাবেক্ষণ, নেটওয়ার্কের নানা বৈশিষ্ট্য ও বিভিন্ন অভিজ্ঞতানির্ভর কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব বিবেচনা করে হুয়াওয়ে নেটওয়ার্কে এআই ব্যবহারের প্রস্তাব করেছে; অর্থাৎ রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক (আরএএন) ইন্টেলিজেন্ট এজেন্ট তৈরি করে নেটওয়ার্কের কার্যক্রম ও রক্ষণাবেক্ষণ, অভিজ্ঞতা ও সেবায় নতুন মাত্রা যোগ করা হবে। আরএএন ইন্টেলিজেন্ট এজেন্ট বিভিন্ন প্রক্রিয়াকে সহজ করে দক্ষতা বাড়াতে সাহায্য করে। বিজ্ঞপ্তি
