আড়াইশো কোটি রুপি দেনা পরিশোধ করতে না পেরে নিজের সাত তালা অফিস বিক্রি করেছেন বসু ভাগনানী। এখনও বহু অভিনেতা ও কলাকুশলীরা তার প্রযোজনা সংস্থার জন্য কাজ করেও টাকা পাননি। ‘বড় মিঞা ছোট মিঞা’ ছবির পারিশ্রমিক এখনও পাননি টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহারা।
এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ‘বড় মিঞা ছোট মিঞা’ ছবির জন্য কোনও টাকা পাননি টাইগার শ্রফ। কিন্তু এত দিন চুপ ছিলেন। তবে শুধু টাইগার নন, এই ছবির সঙ্গে জড়িত অন্য কলাকুশলীরাও কোনও টাকা পাননি বলে খবর। টাইগার চান, প্রযোজনা সংস্থা শীঘ্র সমস্ত বাকি টাকা মিটিয়ে দিক।
এই ছবিতে অভিনয় করার জন্য টাকা পাননি মানুষী চিল্লার ও আলয়া এফও। পরিচয় গোপন রাখার শর্তে এক অভিনেতা বলেছেন, কেউ একটা টাকাও পাননি। অভিনেতারা নিজেদের কাজ শেষ করেছেন। কিন্তু একাধিক বার অনুরোধ করেও তারা কোনও পারিশ্রমিক পাননি।
বাসু ভাগনানির প্রযোজনা সংস্থা ‘পূজা এন্টারটেনমেন্ট’ যাত্রা শুরু করে ১৯৮৬ সালে। যদিও প্রথম ছবি মুক্তি পায় ১৯৯৫ সালে। গোবিন্দা ও কারিশমা কাপুর অভিনীত ‘কুলি নম্বর ওয়ান’ ছবির প্রযোজনা করেছিলেন বাসু। সেই বছর বক্স অফিসে হিট হয় ছবিটি। এর পরে ‘হিরো নম্বর ওয়ান’, ‘পেয়ার কিয়া তো ডারনা কেয়া’, ‘বিবি নম্বর ওয়ান’, ‘রেহনা হ্যায় তেরে দিল মে’-র মতো ছবির প্রযোজনা করেন তিনি।
বিয়ের পরেই হাসপাতালে সোনাক্ষী
হিট নেই, তবুও টাইগারের পারিশ্রমিক ১৬৫ কোটি! 