হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অভিনেতা মুকুল সিরাজ।
অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর তার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে মুকুল ভাইকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন মুকুল ভাই আগের চেয়ে ভালো আছেন।
সোশ্যাল মিডিয়ায় অনেক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনেতার হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি করেছেন আরোগ্য কামনা।
মুকুলের অভিনয় যাত্রা শুরু হয়েছিল মঞ্চ নাটকের মাধ্যমে। টেলিভিশনে নাম লেখান গাজী রাকায়েতের হাত ধরে। তার পরিচালিত ‘রূপান্তর’ ধারাবাহিকে প্রথম দেখা যায় তাকে।
মুকুল অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘ভালোবাসা কারে কয়’, ‘সুখ পাখি’, ‘তরিক আলী হাডারী’, ‘লং মার্চ’, ‘মহাগুরু’, ‘সিঁদুরের চুপকথার গল্প’ ইত্যাদি। তিনি মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’নামের একটি সিনেমায়ও কাজ করেছেন।
ব্যান্ডের নামে এবারের এইচএসসির প্রশ্নপত্র