ছাদ ফুটো করে পালানো ৪ আসামি রিমান্ডে 

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৫:০৮ পিএম

বগুড়া কারাগারের ছাদ ফুটো করে পালানোর ঘটনায় পুলিশের হাতে ধরা পড়া চার আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিন হাসান এই আদেশ দেন। বুধবার (৩ জুলাই) ১২টার দিকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর সুজন মিয়া আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বগুড়া কারাগারের ছাদ ফুটো করে পালানোর আসামিরা হলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম ওরফে মজনু (কয়েদি নম্বর-৯৯৮),নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন (কয়েদি নম্বর-৫১০৫), বগুড়ার কাহালু পৌরসভার জাকারিয়া (কয়েদি নম্বর-৩৬৮৫)এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ (কয়েদি নম্বর-৪২৫২)।

গত ২৬ জুন রাতে বগুড়া কারাগারের কনডেম সেলে থাকা ওই চার ফাঁসির আসামি ছাদ ভেঙে পালিয়ে যায়। পরে ভোরে করতোয়া নদীর পাশে চাষী বাজার থেকে তাদের পুলিশ আটক করে । কারাগারের ছাদ ফুটো করে পালানোর ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের আজ আদালতে আনা হলে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত