যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাওয়া লেবার পার্টির নেতা কিয়ের স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এখন তাকে তার সরকারি বাসবভন ১০ নং ডাউনিং স্ট্রিট ছাড়তে হবে। তার আগে তিনি শেষ ভাষণ দেন। খবর বিবিসির।
শেষ ভাষণে ঋষি সুনাক বলেন, বর্তমান আধুনিক সময়ে টোরিদের সবচেয়ে খারাপ নির্বাচনী পারফরম্যান্সের কারণে আমি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই ক্ষতির জন্য আমি নিজেই দায়ী। সুনাক ১৪ বছরের শাসনামলে তার দলের অর্জনের কথা উল্লেখ করে বলেছেন, ২০১০ সালের চেয়ে যুক্তরাজ্য এখন অনেক বেশি সমৃদ্ধ, সুন্দর এবং স্থিতিশীল।
বিদায়ী প্রধানমন্ত্রী তার প্রতিদ্বন্দ্বী স্যার কিয়ের স্টারমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, স্টারমার একজন ভদ্র, জন-উৎসাহী মানুষ। স্টারমারের সফলতা দেশের উন্নয়নে সহায়তা করবে।
বিদায়ী ভাষণের পরই সুনাক প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করতে বাকিংহাম প্যালেসে যাবেন। সেখানে তিনি রাজার কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন।
দেশে পরিবর্তনের সূচনা হলো: জয়ের পর স্টারমার