পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বাকিংহাম প্যালেসে গিয়ে রাজার কাছে তার জমা দেওয়া পদত্যাগপত্র গৃহীত হয়েছে। আর এর মাধ্যমে তিনি এখন থেকে সাবেক হয়ে গেলেন।
বিবিসির খবরে বলা হয়, সাধারণ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে বিদায়ী ভাষণ দেন সুনাক। এ সময় তিনি নির্বাচনে খারাপ ফলাফলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই পরাজয়ের দায় তিনি নিজের কাঁধেই তুলে নেন। পাশাপাশি তিনি ১৪ বছরের শাসনামলে তার দলের অর্জনের কথা উল্লেখ করেন।
এরপর তিনি তার স্ত্রীকে নিয়ে বাকিংহাম প্যালেসে যান। সেখানে রাজার সাথে দেখা করে তিনি পদত্যাগপত্র জমা দেন। রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করেন।
যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৩২৬টি। তবে বিবিসির সর্বশেষ ঘোষিত ফলাফলে ৪১২টি জিতে নিয়ে নিরঙ্কুশ জয় পেয়ে মধ্য বামপন্থি দল লেবার পার্টি সরকার গঠন করতে যাচ্ছে।
বিদায়ী ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক