জমি সংক্রান্ত বিরোধের জেরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বৃদ্ধা ছিরাতন বেওয়া হত্যা মামলার প্রধান আসামি মো. পিন্টুকে (৩৫) টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাকুল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর র্যাব-১৪ সিপিসি-১ এর অধিনায়ক মেজর মো.আব্দুর রাজ্জাক।
জামালপুর র্যাব-১৪ সিপিসি-১ এর অধিনায়ক মেজর মো.আব্দুর রাজ্জাক জানান, চলতি বছরের ৯ জুন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিজ ঘরে গুরুতর আহত হন বৃদ্ধা। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের নাতি মো.নয়ন মিয়া (৩০) বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামিরা আত্মগোপনে চলে যায়।
মামলা দায়েরের পর র্যাব মামলাটির ছায়া তদন্ত শুরু করেন এবং মামলার প্রধান আসামি মো.মিন্টুকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মিন্টু জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার রায়েরছড়া মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে বলে জানান তিনি।
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
পদ্মা সেতুর জন্য জমিদাতাদের প্রতি কৃতজ্ঞ প্রধানমন্ত্রী