হাসপাতালের বাইরে পা রাখলেই মনে করে আমি গর্ভবতী: সোনাক্ষী

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০২:৪৬ পিএম

গেল মাসেই বিয়ের পিঁড়িতে বসেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। তবে বিয়ের এক সপ্তাহ না পার হতেই হাসপাতালে যেতে দেখা যায় এ নবদম্পতিকে। এরপর থেকে ভক্ত-অনুরাগীদের মাঝে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে।

সম্প্রতি ‘কাকুদা’র প্রচারণায় এসে এসব গুজব নিয়ে মুখ খুললেন সোনাক্ষী। শুরুতে দাম্পত্য জীবন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এর চেয়ে ভালো জীবন আর কখনো ছিল না। তবে মজার ব্যাপার হল আমার অনুভূতিটা আগের মতোই রয়েছে। আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল, এখনও একইরকম আছে। আর কাজে ফিরতে পেরে আমি খুব খুশি।’

এরপরই তিনি তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, ‘বিয়ের পর একমাত্র পরিবর্তন হল আমি এখন হাসপাতালে যেতে পারি না। কারণ হাসপাতালের বাইরে পা রাখলেই সবাই মনে করে আমি গর্ভবতী।’
 
সোনাক্ষী ও জাহিরের হাসপাতালে যাওয়ার সময় অনেকেই জানতেন না শত্রুঘ্ন সিনহা জ্বরের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত