আব্দুল মোনেমের ব্যবস্থাপনায় তিন প্রকল্পে ব্যবহার হবে বসুন্ধরা সিমেন্ট

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৭:০৭ পিএম

আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনায় নির্মাণাধীন সরকারি তিনটি প্রকল্পে শুধু বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করা হবে। শনিবার (৬ জুলাই) রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।

এতে বসুন্ধরা গ্রুপের সিমেন্টে খাতের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে.এম জাহিদ উদ্দিন এবং আব্দুল মোনেম লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এ এস এম মঈনুদ্দিন মোনেম নিজ নিজ পক্ষের চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রত্যক্ষে স্বাক্ষর করেন সিমেন্ট খাতের ডেপুটি জেনারেল ম্যানেজার আই.আর.কে.এম সালাহউদ্দিন বিশ্বাস এবং আব্দুল মোনেম লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম-কোঅর্ডিনেশন) লে. কর্নেল (অব.) মো. আলমগীর কবির।

আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনায় নির্মাণাধীন প্রকল্প তিনটি হচ্ছে, সাসেক-২, উইকেয়ার ও এসটিআরআইপি প্রকল্প। সরকারি এসব প্রকল্প নির্মাণে তিন লাখ টনের বেশি সিমেন্ট সরবরাহ করবে বসুন্ধরা সিমেন্ট। 

বসুন্ধরা সিমেন্ট দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক ভিআরএম (VRM) প্রযুক্তিতে তৈরি এবং বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি, উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা, ও সর্বোপরি গুণগত মানের নিশ্চয়তা যাচাই সাপেক্ষে ওই চুক্তি করা হয় বলে জানা যায়।  

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান-সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মোহাম্মদ কামরুল হাসান-চিফ ফিনান্সিয়াল অফিসার, শাহ জামাল শিকদার-চিফ সেলস অফিসার (সিমেন্ট সেক্টর), ইমরান-বিন-ফেরদৌস- হেড অফ এইচআর এন্ড এডমিন, মোহাম্মদ আলাউদ্দিন-হেড অফ মার্কেটিং, এবং অন্যান্য কর্মকর্তারা। 

উল্লেখ্য, অন্যান্য জাতীয় মেগাপ্রকল্প সমূহ, যেমন- পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যমুনা রেল ব্রিজ, পদ্মা রেল লিঙ্ক, লেবুখালি ব্রিজ, মেট্রোরেল, ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ অন্যান্য প্রকল্পে বসুন্ধরা সিমেন্টের উল্লেখযোগ্য ব্যবহার এবং বাংলাদেশের অবকাঠামোগত নির্মাণে অবদান, বসুন্ধরা সিমেন্টের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত