বলিউড অভিনেতা শাহিদ কাপুর ও মীরা রাজপুতের দাম্পত্যজীবনের ৯ বছর কেটে গেল। বিয়ের পরের বছরেই কন্যাসন্তানের বাবা হন অভিনেতা। নাম রাখা হয়, মিশা। কিন্তু মিশা জন্ম নেওয়ার পরে শাহিদের প্রথম প্রতিক্রিয়া কী ছিল? এক পুরনো সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন অভিনেতা।
মিশা জন্ম নেওয়ার পরেই শ্বশুরকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন শাহিদ। কন্যাসন্তান হওয়ার জন্যই তড়িঘড়ি শ্বশুরকে ফোন করে ক্ষমা চান তিনি। এর পিছনে রয়েছে একটি মজার ঘটনা।
শাহিদ জানান, মিশা হওয়ার এক বছর আগে মীরার সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের সময় জামাই হিসেবে শ্বশুরকে কোনোভাবে বিরক্ত করে ফেলছেন কি না, তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব ছিল শাহিদের মনে। কারণ, এবার তিনিও মেয়ের বাবা। ভবিষ্যতে যদি তাকেও তার জামাই কোনোভাবে বিরক্ত করে! তাই আগেই নিজের শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেন শাহিদ।
অভিনেতা সাক্ষাৎকারে বলেছিলেন, “মেয়ে হয়েছে শুনেই ফোন করি। এক বছর আগে আমার বিয়ে হয়েছিল। মীরার বাবাকে ফোন করে বলি, ‘বাবা, বিয়ের সময় আমি আপনাকে কোনোভাবে বিরক্ত করিনি তো? করে থাকলে আমায় ক্ষমা করবেন।’
অভিনেতা জানান, কন্যাসন্তান হওয়ার অনুভূতি অসাধারণ। কিন্তু পাশাপাশি, আগামী ৩০ বছরের ছবিও তার চোখের সামনে ভেসে উঠেছিল।
উল্লেখ্য, ২০১৫ সালের ৭ জুলাই বিয়ে করেন শাহিদ-মীরা। ২০১৬-এর ২৬ আগস্ট তাদের কোলে আসে মিশা। এরপর ২০১৮-এর ৫ সেপ্টেম্বর পুত্রসন্তান জেইন-এর জন্ম দেন মীরা।
নায়িকাদের সম্পর্কে ‘গোপন তথ্য’ ফাঁস করলেন মনীষা
যুক্তরাষ্ট্রের নাইট ক্লাবে তিন নায়িকা