শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে গতকাল রবিবার রাতে মুখোমুখি হয় মোস্তাফিজুর রহমানের ডাম্বুলা সিক্সার্স এবং তাসকিন আহমেদের কলম্বো স্ট্রাইকার্স। ফিজ-তাসকিন দুজনই নিজ নিজ দলের একাদশে ছিলেন।
কলম্বোর দেওয়া ১৮৬ রানের লক্ষ্যে ৮ উইকেট ও ১৩ বল হাতে রেখে জেতে ডাম্বুলা।
ডাম্বুলায় খেলা মোস্তাফিজ বল হাতে রান বিলিয়েছেন কিন্তু উইকেট পাননি। ৪ ওভারে ৫৩ রান দেন তিনি।
গ্লেন ফিলিপসের ৫২, অ্যাঞ্জেলো পেরেরার ৪১ এবং রহমানউল্লাহ গুরবাজের ৩৬ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় কলম্বো। জবাব দিতে নেমে রেজা হেনড্রিকসের ৫৪ এবং কুশাল পেরেরার ৮০ রানে ভর করে সহজ জয় পায় ডাম্বুলা।
আগের ম্যাচে এক উইকেট নেওয়া তাসকিনের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। এলোমেলো বোলিংয়ে প্রথম ওভারে ২১ রান দেন তাসকিন। কোটার শেষ ওভারে নেন ২ উইকেট। তাসকিনের বোলিং ফিগার ছিল ৪-০-৪৫-২।
ধন্যবাদ ফুটবল! তুমি সুন্দর এক খেলা : ক্রুস