জাপানের বিখ্যাত ইমেজিং কোম্পানি ফুজিফিল্ম নতুন ক্যামেরা এনেছে। এই ক্যামেরা দিয়ে ছবি তোলার সঙ্গে সঙ্গে প্রিন্ট করা ছবি পাওয়া যায়। যার মডেল ইনট্যাক্স মিনি এসই। আপনি যদি এ রকম ক্যামেরা কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই নতুন ক্যামেরাটি আপনার জন্য ভালো বিকল্প হতে চলেছে।
১৯৯৮ সালে ফুজিফিল্মে ইনস্ট্যান্ট ক্যামেরা লাইন, ইনস্ট্যান্টস মিনি ১০-এর মাধ্যমে সূচনা করা হয়। এই ক্যামেরা আধুনিক টুইস্টসহ ক্রেডিট কার্ড আকারের তাৎক্ষণিক ফটো তৈরি করার জন্য দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বছরের পর বছর ধরে ‘মিনি’, ‘ওয়াইড’ এবং ‘স্কোয়ার’ ফরম্যাটের অন্তর্ভুক্তির মাধ্যমে ফটোগ্রাফিতে আগ্রহী ব্যক্তিদের চাহিদা পূরণ করেছে এই ক্যামেরা। প্রাণবন্ত, উচ্চমানের প্রিন্ট এবং ইউজার ফ্রেন্ডলি ডিজাইনের জন্য পরিচিত ইনস্ট্যান্ট ক্যামেরা নস্টালজিয়া করে তোলে ফটোগ্রাফিতে উৎসাহী ব্যক্তিদের। ইনস্ট্যান্টস সিরিজের ক্যামেরাগুলো তাৎক্ষণিক মুহূর্তগুলো ক্যাপচার করে। এক কথায় আনন্দ, সৃজনশীলতা এবং স্বতঃস্ফূর্ততার প্রতীক এই ক্যামেরাগুলো। এই ক্যামেরা সবুজ, নীল, গোলাপি, বেগুনি এবং হালকা বাদামি রঙের কিনতে পাওয়া যাবে। এই ক্যামেরায় ৮৬ মিমি ী ৫৪ মিমি, ৬২ মিমি ী ৪৬ মিমি আকারের ছবি মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে প্রিন্টিং হয়ে যায়। এই ক্যামেরায় সহজ ফ্রেমিংয়ের জন্য একটি টার্গেট স্পটসহ একটি ০.৪ ী ভিউফাইন্ডার রয়েছে। লেন্সটির ফোকাল দৈর্ঘ্য ৬০ মিমি, যা ২৩.৬ ইঞ্চি (০.৬ মিটার)। ক্যামেরাটিতে তাৎক্ষণিক এক্সপোজারের জন্য ১/৬০ সেকেন্ডের শাটার স্পিড এবং
হ্যান্ডস-অন অভিজ্ঞতার জন্য ম্যানুয়াল এক্সপোজার কন্ট্রোল রয়েছে।
