কোপা আমেরিকার সেমিফাইনালে এসে আসরে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। কানাডার বিপক্ষে ২-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। দলের দ্বিতীয় গোলটি করেছেন মেসি। সেই গোলে কানাডার রক্ষণের মারাত্মক ভুল থাকলেও মেসির বুদ্ধিমত্তার প্রশংসা না করে উপায় নেই। কীভাবে সেই গোলটি করেছিলেন মেসি?
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৫১তম মিনিটে কানাডা দ্বিতীয় গোলটি হজম করে। মেসি বক্সে থাকা অবস্থায় কানাডার এক ডিফেন্ডার রক্ষণে বেশি নিচে নেমে গিয়েছিলেন। তাই মেসিকে অফসাইড নিয়ে ভাবতে হয়নি। জটলার মধ্য থেকে কানাডার এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গেলে ভুলে সেটি চলে যায় এনজো ফার্নান্দেজের কাছে।
বক্সের ভেতর থেকেই জাল লক্ষ্য করে শট নেন এনজো। কানাডার গোলকিপার এনজোর শট নেওয়ার অ্যাকশন দেখে বামদিকে ডাইভ দেন। ছয় গজ বক্সে থাকা মেসি গোল নিশ্চিত করতে বাম পা ছুঁইয়ে বদলে দেন বলের গতিপথ। বল চলে যায় জালে। দুর্দান্ত এই গোলটি কোপা আমেরিকার ইতিহাসে মেসির ১৪তম গোল।
ম্যাচ শেষে মেসি সেই গোল নিয়ে বলেন, “‘আমি এনজোকে বলেছি, ওর গোলটি কেড়ে নেওয়ার উদ্দেশ্য আমার ছিল না। কিন্তু আমি দেখেছি গোলকিপার শুয়ে পড়ছে, বলটাও ধীরে আসছে। তাই আমি বলের গতিপথ কিছুটা পরিবর্তন করে দিয়েছি।”
তবুও ম্লান সাকিব
নেইমারকে ব্রাজিল দলে ফেরানোর দাবি
দৃঢ়চেতা রাহুল ফিরিয়ে দিলেন বোনাসের ২.৫ কোটি রুপি