গত শুক্রবার জাতীয় দাবার ১২তম রাউন্ডে খেলতে খেলতে হঠাৎই জ্ঞান হারান গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। সেই জ্ঞান আর ফিরেনি। দেশের অন্যতম সেরা দাবাড়ুর অকাল মৃত্যুতে থমকে যায় দাবা অঙ্গন। স্থগিত করা হয় জাতীয় দাবা। তিন বিরতির পর মঙ্গলবার শুরু হয়ে খেলা। আজ শেষ দিনে জিয়ার একমাত্র সন্তান ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দাবা অলিম্পিয়াডে দলে সুযোগ পাওয়ার সম্ভাবণা উজ্জ্বল করেছেন।
জিয়া সেদিন যার সংগে খেলছিলেন সেই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের সঙ্গেই খেলা ছিল জিয়ার পুত্র তাহসিনের। দুই জনের কারোরই খেলার মানসিকতা ছিল না। বোর্ডে বসার কিছুক্ষণ পরেই সমঝোতার ড্র করেছেন। বৃহস্পতিবার পঞ্চম হওয়ার লড়াইয়ে অনন্ত চৌধুরীর মুখোমুখি হবেন তাহসিন। প্লে-অফ জিতলেই জিয়ার ছেলেকে নিয়ে জিয়ার স্বপ্ন পূরণ হবে। বেঁচে থাকতে জিয়া চেয়েছিলেন প্রয়োজনে নিজে না গিয়ে ছেলেকে অলিম্পিয়াডে পাঠাতে।
জিয়া আকস্মিক মৃত্যুতেই অবশ্য সুযোগ এসেছে তাহসিন আর অনন্তর সামনে। জাতীয় দাবায় মনন রেজা নীড় ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। রাজীব ও ফাহাদ রহমান সমান ৯ পয়েন্টে যৌথভাবে দ্বিতীয়। প্রয়াত জিয়া ও প্রথম গ্র্যান্ডনমাস্টার নিয়াজ মোরশেদের সমান ৮ পয়েন্ট। জিয়া না থাকায় চতুর্থ হয়ে অলিম্পিয়াড দলে জায়গা পেয়েছেন নিয়াজ। নিয়ম অনুযায়ী জাতীয় দাবার সেরা পাঁচজন নিয়ে হয় জাতীয় দল। পঞ্চমের লড়াইয়ে আছেন তাহসিন আর অনন্ত। রাজিবের সঙ্গে ড্র করায় অনন্তর সমান সাড়ে সাত তাহসিনের। তাই হবে প্লে-অফ। যিনি জিতবেন তিনি পাবেন হাঙ্গেরির টিকিট।
জিয়ার মৃত্যুর দিন পাশের বোর্ডেই ছিলেন তাহসিন। নিজের খেলার ফাকে বারবার ছেলের বোর্ডে রাখছিলেন জিয়া। সেটা মনে করিয়ে দিলেন শোক কাটানোর আগেই খেলায় ফিরতে হওয়া তাহসিনকে। তার যে বাবার স্বপ্ন পূরণে হাটতে হবে অনেকটা পথ, ‘বাবা আমার বোর্ডের দিকে বেশ কয়েকবারই তাকিয়ে ছিলেন। ঘটনার দশ মিনিট আগেও বাবা আমার বোর্ড দেখছিলেন। ’ অলিম্পিয়াডে অংশগ্রহণ নিশ্চিত থাকলেও ছেলের সুযোগ পাওয়া নিয়ে চিন্তিত ছিলেন জিয়া। স্ত্রী লাবণ্য সেটাই মনে করিয়ে দেন, ‘জিয়া বেশ কয়েকবার বলেছিল - তাহসিন ষষ্ঠ হলে সে যাবে না। যেন তাহসিন যেতে পারে। ওর খুব ইচ্ছে ছিল তাহসিন যেন অলিম্পিয়াডে যায়। নীড়, ফাহাদরা গেলে তাহসিন যেতে না পারলে খুব খারাপ লাগবে এই চিন্তা ছিল জিয়ার মনে। ’
আজ অনন্তকে হারাতে পারলেই বাবার একটা স্বপ্ন পূরণ করতে পারবেন তাহসিন।
অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে অভিষিক্ত অ্যাটকিনসনের ৭