সেন্টার কোর্টে আজ দানিল মেদভেদেভকে হারিয়ে উইম্বলডন ফাইনালের টিকিট পেয়েছেন কার্লোস আলকারাজ। ফাইনালে উঠার লড়াইয়ে আলকারাজ ৬-৭ (৭/১), ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে জেতেন।
গতবারও মেদভেদেভকে হারিয়েই ফাইনালে উঠেছিলেন আলাকরাজ। সেবার অবশ্য স্প্যানিশ এই টেনিস তারকা জিতেছিলেন সরাসরি ৩-০ সেটে। এবার প্রথম সেট হারের পর ঘুরে দাঁড়ান।
এবারের ফাইনালেও হতে পারে গতবারের পুনরাবৃত্তি। সে জন্য অবশ্য দ্বিতীয় সেমিফাইনালে লরেনৎসো মোসেত্তির বিপক্ষে জিততে হবে জোকোভিচকে।
টানা দ্বিতীয়বার উইম্বলডনের ফাইনালে ওঠা আলকারাজ বলেন, 'মনে হচ্ছে এখানে আমি আর নতুন নয়। আমি জানি ফাইনালের আগে অনুভূতি কেমন হয়। এ পরিস্থিতিতে আমি আগেও ছিলাম। গতবার আমি যেসব কাজ করিনি সেগুলো এবার করার চেষ্টা করব এবং আরও ভালো খেলার চেষ্টা করব।'
'এই মেসিকে যে কেউ আটকে দিতে পারে'
বিদায় জেমস অ্যান্ডারসন, আর দেখা যাবে না বাইশ গজে