চীন সফর নিয়ে বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

  • চীন সফর নিয়ে বিকেল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 
  • সফরে চীনের সঙ্গে বাংলাদেশের ২১টি চুক্তি-সমঝোতা ও ৭টি ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৮:৫০ এএম

সম্প্রতি চীনে তিন দিনের সরকারি সফর নিয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, আজ বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং থেকে বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

এরআগে গত ৮ জুলাই চীন সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিংপিং, প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল, সিপিপিসিসির জাতীয় কমিটির চেয়ারম্যান এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া বেইজিংয়ে বাণিজ্য ও বিনিয়োগ বিশ্ব সম্মেলনে বক্তব্য রাখেন শেখ হাসিনা।

এই সফরে চীনের সঙ্গে বাংলাদেশের ২১টি চুক্তি-সমঝোতা ও ৭টি ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত