কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী উরুগুয়েকে প্রায় হারিয়েই দিয়েছিল কানাডা। চলতি আসরে ইতিহাস গড়া দলটিকে শেষ মুহূর্তে জিততে দিলেন না লুইস সুয়ারেজ। গোল পরিশোধ করে ম্যাচ নিয়ে গেলেন টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ গোলের জয়ে কোপা শেষ করল উরুগুয়ে।
নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে শুরুটা ভালোই ছিল উরুগুয়ের। ম্যাচের ৮ মিনিটেই রদ্রিগো বেনতাঙ্কুরের গোলে এগিয়ে যায় তারা। শুরুতে পিছিয়ে গেলেও ম্যাচে ফিরতে মরিয়া ছিল কানাডা। হারানোর তেমন কিছু না থাকায় দুই দলই এদিন আক্রমণাত্মক খেলার চেষ্টার করেছে এবং সুযোগ তৈরি করেছে। এর মধ্যে ম্যাচের ২২ মিনিটে ইসমাইল কোনের অসাধারণ এক গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে কানাডা।
এরপর আক্রমণ আর প্রতি-আক্রমণে দুই দলই চেষ্টা করেছে এগিয়ে যাওয়ার। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত অবশ্য গোল পায়নি কোনো দলই। অবশেষে ৮০ মিনিটে জোনাথন ডেভিডের গোল ইতিহাস গড়ার স্বপ্ন দেখায় কানাডাকে। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জোসে মারিয়া হিমেনেজের দেওয়া পাসে বল জালে জড়িয়ে স্কোরলাইন ২-২ করে ফেলেন সুয়ারেজ। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শ্যুটআউটে কানাডার ইসমাইল কোনে ও আলফোনসো ডেভিস পেনাল্টি মিস করেন। তবে উরুগুয়ের চারটি শটই লক্ষ্যভেদ করেছে। গোলে। এ জয়ে তৃতীয় হয়েই কোপা আমেরিকা অভিযান শেষ করল মার্সেলো বিয়েলসার দল।
এটাই কি শেষ ফাইনাল? মুখ খুললেন মেসি
আর্জেন্টিনার ২০১৪ বিশ্বকাপ দলের সদস্যরা এখন কে কোথায়?