সোমবার সকালে কোপা আমেরিকার ফাইনালের মঞ্চে মাতাবেন পপ তারকা শাকিরা। তবে তার কনসার্ট ম্যাচের আগে নয়, রাখা হয়েছে ম্যাচের মাঝে। এই কারণে প্রথমার্ধের পর বিরতি হবে ২৫ মিনিট৷ বাড়তি ১০ মিনিটের বিরতি নিয়ে সমালোচনা করলেন কলম্বিয়ার কোচ নেস্তর লরেনজো। তার শঙ্কা এতে ছন্দ হারাতে পারেন ফুটবলাররা।
আর্জেন্টিনার কোচ স্কালোনি, উরুগুয়ের কোচ বিয়েলসার মতো কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ লরেনজো এক ম্যাচের মধ্য বিরতিতে কিছুটা বাড়তি সময় নেয়ায় শাস্তি পেয়েছিলেন। এবার আয়োজকরাই অনেক বেশি দেরি করার বিষয়টির সমালোচনা করেছেন তিনি, 'আমরা এর আগে যখন এক মিনিট দেরিতে মাঠে গিয়েছি, আমাদের জরিমানা করা হয়েছে। বিরতিতে এখন গানের অনুষ্ঠান হবে। আমাদের ২০-২৫ মিনিট বাইরে থাকা লাগবে। এতে ফুটবলারদের উপর প্রভাব পড়তে পারে, তারা ঝিমিয়ে পড়তে পারে। ড্রেসিংরুমে রিকোভারির জন্য ব্যবহৃত সময়ের মূল্য আমরা বুঝি।'
এমনিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিরার গান নিয়ে কোন আপত্তি নেই লরেনজোর। তবে বিরতি যাতে ১৫ মিনিটের বেশি না হয় সেই দাবিই জানিয়েছেন তিনি, 'গানের আয়োজন নিয়ে বলব শাকিরা দারুণ শিল্পী। সবাই উপভোগ করবে। আজই জানলাম (২৫ মিনিটের বিরতি)। আমার মতে নিয়ম অনুযায়ী ১৫ মিনিট বিরতি থাকা উচিত।'
ইউরোর ‘জঘন্য’ পারফর্মারদের একাদশে রোনালদো