এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে পাকা সোনা দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধরণ করা হয়েছে বলে আজ রবিবার এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দামে ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৮৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ২০ হাজার ৮০ টাকা। সোমবার (১৫ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে। রবিবার প্রতি ভরি ভালো মানের সোনা বিক্রি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকায়।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ২০ হাজার ৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৪ হাজার ৬২২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৮ হাজার ২৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৮১ হাজার ২২৮ টাকায় বিক্রি করা হবে।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।
রেলওয়ের চাকরিতে ৪০ শতাংশ পোষ্য কোটা নিয়ে প্রশ্ন হাইকোর্টের