শেষ হলো আম্বানিপুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের তিন দিন ব্যাপী রাজকীয় বিয়ের আসর। রাজনীতি থেকে শুরু করে বিশ্বের বড় বড় তারকারা হাজির হয়েছিলেন এই বিয়েতে।
বিয়ের পর্ব মিটলেও যেন হ্যাংওভার এখনও কাটেনি। এরমধ্যে ভাইরাল হলো রণবীর সিংয়ের নাগিন ড্যান্সের নাচের ভিডিও! রীতিমত রাস্তায় শুয়ে নাগিন ড্যান্স করেছিলেন।
ভিডিয়োতে দেখা গেছে, রণবীর সিং এবং বীর পাহারিয়া দুজনেই ঢোলের আওয়াজের সঙ্গে জমিয়ে নাচ করছেন। তখন তাদের সঙ্গে যোগ দেন অর্জুন কাপুর। এরপরই বীর পাহাড়িয়াকে সাপুড়ে হয়ে নাচতে দেখা যায়। আর রাস্তায় শুয়ে নাগিন ড্যান্স শুরু করে দেন রণবীর। পরে আবার বীর রাস্তায় শুয়ে গড়াগড়ি খান আর রণবীর তার সামনে হাঁটু গেড়ে বসে বীণ বাজানোর অঙ্গভঙ্গি করতে থাকেন।
তাদের এই ভিডিও দেখে হেসে খুন সকলেই। কেউ কেউ লেখেন যে, রণবীর এবং বীর পাহাড়িয়াকে নাকি বেশি পয়সা দেওয়া হয়েছে এই পারফরমেন্সের জন্য।
উল্লেখ্য, অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট গত ১২ জুলাই বিয়ে করলেন। গত শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলল বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর ১৩ জুলাই অনুষ্ঠিত হয় শুভ আশীর্বাদ অনুষ্ঠান এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হয় ১৪ জুলাই।
নারীর বুকে জায়েদ খানের ছবি, বিস্মিত নায়ক