বিচ্ছেদের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে নতুন সুখবর

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৩ পিএম

বেশ কয়েকদিন ধরেই নতুন করে গুঞ্জন চলছে চলতি বছরেই বিচ্ছেদ হয়ে যাচ্ছে বলিউড তারকা দম্পতি রণবীর সিং এবং দীপিকার পাড়ুকোনের। কিন্ত এই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে  আবারও নতুন অতিথি আসার সুখবর দিলেন জনপ্রিয় এই  দুই তারকা। আবারও বাবা-মা হতে যাচ্ছেন তারা। রবিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের একটি মিষ্টি ছবির মাধ্যমে দীপিকা তার দ্বিতীয়বার মা হওয়ার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। 

দীপিকার শেয়ার করা ছবিতে দেখা যায়, দুয়া হাতে ধরে আছে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট-যেখানে স্পষ্ট দুটি লাল দাগ। পাশে ফ্রেমে ধরা পড়ে রণবীর ও দীপিকার হাতও। দুয়ার এই ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। 

ক্যাপশনে দীপিকা কোনো দীর্ঘ লেখা না লিখে শুধু ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেছেন। সুখবর প্রকাশের পর থেকেই বলিউড তারকারা অভিনন্দন জানাতে শুরু করেন। পরিণীতি চোপড়া ও সামান্থা রুথ প্রভুর মতো অনেকেই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরাও কমেন্টে ভালোবাসা জানাচ্ছেন— অনেকেই লিখছেন, ‘দুয়ার জন্য এবার নতুন খেলার সঙ্গী আসছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত