আগামী ১৮ জুলাইয়ের (বৃহস্পতিবার) এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানায়।
এতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় সব শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ২১ জুলাই থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।
‘হামার ভাইকে ওরা মেরে ফেলল ক্যান’