ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০২:৪৭ পিএম

শিক্ষার্থীদের তোপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত তাদের কোথাও দেখা যায়নি। শিক্ষার্থীরা বলছেন, সভাপতি সাধারণ সম্পাদকসহ হামলায় জড়িত ছাত্রলীগের সবাই পালিয়েছেন।

এছাড়া কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকেও ক্যাম্পাসে পাওয়া যায়নি। হলে তাদের রুম থাকলেও বেশিরভাগ সময় তারা বাসায় থাকতেন। এই চারনেতার রুমেই শিক্ষার্থীরা ভেঙ্গেছেন বলে জানা গেছে।

এদিকে ঢাবির নারীদের সবগুলো হল থেকে ছাত্রলীগের নেত্রীদের বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ঢাবির কোনো হলে কোটা আন্দোলনকারীদের হামলায় সম্পৃক্ত কোনো ছাত্রলীগ নেতাকে দেখা যায়নি। কাউকে বের করে দিয়েছেন আর কেউ পালিয়ে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত