ঢাবিতে সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল ছুড়ছে পুলিশ

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৫:৫৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়তে ছুড়তে মাস্টার দা সূর্যসেন হলের সামনে অবস্থান নিয়েছেন পুলিশ। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

এ সময় ২০ থেকে ২৫টি সাউন্ড গ্রেনেড ও টিআর শেল ছোড়া হয় বলে জানা গেছে। এর আগে দুপুরে টিএসসিতে গায়েবানা জানাজা পড়তে ব্যর্থ হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা পড়েন। জানাজা শেষে ক্যাম্পাসে কফিন নিয়ে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। 

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। গতকাল আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে দেশব্যাপী ৬ জনের মৃত্যু হয়েছে। যত দিন যাচ্ছে শিক্ষার্থীদের এই আন্দোলনে গণ-সমর্থন তত বাড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত