দীপিকাকে ছেড়ে কেন শাহরুখের ম্যানেজার হলেন পূজা?

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০২:৩৯ পিএম

দীর্ঘ ১২ বছর ধরে শাহরুখ খানের সঙ্গে কাজ করছেন পূজা দাদলানি। শাহরুখ এবং তার জন্মদিনও একইদিনে, পড়াশোনাও করেছেন একই বিষয়ে। রীতিমতো অভিনেতার ছায়াসঙ্গী হয়ে উঠেন এই ম্যানেজার।

একটা সময় পূজা ছিলেন দীপিকা পাড়ুকোনের ম্যানেজার। ‘ওম শান্তি ওম’ ছবির শুটিং চলাকালীন সময়ে পূজা দীপিকার সঙ্গে কাজ করছিলেন। বছরে পারিশ্রমিক নিতেন ৯ কোটি রুপি। এরপর ২০১২ সালে শাহরুখের সঙ্গে যোগ দেন এবং পারিশ্রমিক বাড়ে অনেক। এমনটাই জানিয়েছেন ফারাহ খান। 

ক্রমে ক্রমে শাহরুখের পরিবারের সদস্য হয়ে উঠেন পূজা। শাহরুখের যাবতীয় কাজের দেখভাল করেন। শাহরুখের কলকাতা নাইট রাইডার্স দলেরও যাবতীয় বিষয় দেখভাল করেন। শাহরুখ বিদেশে কোনও কাজে গেলে পূজাও সঙ্গে যান। কোনও বিষয়েই বাদশাকে সমস্যায় পড়তে দেন না তিনি। শাহরুখের ছোট-বড় সব বিষয় সামলানোর জন্য মোটা পারিশ্রমিকও পান তিনি।

বলিপাড়া সূত্রে খবর, হিন্দি ফিল্মজগতের তারকাদের যত জন ম্যানেজার রয়েছেন, তাদের মধ্যে পূজা সবচেয়ে ধনী। অন্য ম্যানেজারদের চেয়ে পারিশ্রমিকের দিক থেকে এগিয়ে রয়েছেন তিনি।

একটি সূত্রের দাবি, বছরে ৪৫ কোটি রুপি উপার্জন করেন তিনি। এছাড়া প্রতি বছরই ধুমধাম করে পূজার জন্মদিন পালন করেন বাদশা। দামি সব উপহার দেন তাকে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত