‘চলতি সপ্তাহে মেট্রোরেল চালুর সম্ভাবনা নেই’ বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
তবে কবে নাগাদ মেট্রো রেল চালু হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।
বুধবার (২৪ জুলাই) সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। গত ১৮ জুলাই রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়া হলে বিকেল ৫টা থেকে বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল।
পরদিন শুক্রবার (১৯ জুলাই) মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর পর থেকে সপ্তাহের প্রথম দিন শনিবার থেকে পাঁচ দিন ধরেই বন্ধ রয়েছে মেট্রো রেল।
