ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা এলাকায় পিকআপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে ইকবাল হোসেন আকাশ নামের এক যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বৈডাঙ্গা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে রাঙ্গিয়ারপোতা থেকে মোটরসাইকেলে করে ঝিনাইদহে যাচ্ছিলেন আকাশ। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বৈডাঙ্গা ইটভাটার সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত হন আরও একজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রহমান জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে ইমরান খান!
‘চোখের সামনে ভাইডা মরে গেল, কিচ্ছু করতে পারলাম না’